বিরামপুরে বর্গা নেওয়া জমিতে কৃষককে কুপিয়ে হত্যা

Date: 2022-12-12
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 

রাতের  বাড়ির পাশে বর্গা নেওয়া কাটা ধানের জমি দেখতে গিয়ে আর ফিরে আসেন নি আশরাফুল ইসলাম (৪৭)।  সকালেই ওই জমিতেই মিললো আশরাফুলের মাথা থেতলানো ক্ষতবিক্ষত  মরদেহ।

আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বেগমপুর মাঠ থেকে আশরাফুলের মরদেহটি উদ্ধার করে থানাপুলিশ। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার রাতে আশরাফুলের স্ত্রী প্রতিবেশিদের সঙ্গে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে যায়। তার ছেলে চাকুরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪’শ গজ দূরে তার বর্গানেওয়া জমিতে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী হালিমা বেগম জানান,রোববার সন্ধার কিছু আগে সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ  শুনে মেয়ের বাড়িতেই ছিলাম। আজ সকালে প্রতিবেশিদের খবরে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালোমানুষ ছিলেন।
এলাকাবাসি আব্দুর জলিল বলেন,‘নিহত আশরাফুল ইসলাম একজন সাদা সিদে মানুষ। এলাকার কারো সঙ্গে তার কোন দ্বন্দ্ব নেই।রাতে এক সঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কাহারা হত্যা করে মরদেহটি ধানের জমিতে রেখে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন,ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।মরদেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি তদন্ত করলেই প্রকৃতঘটনা বেরিয়ে আসবে।

Leave Your Comments