সাকিব হাওলাদার ডাসার প্রতিনিধি (মাদারীপুর)
মাদারীপুর জেলার অন্তর্গত ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল থেকে নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা উপস্থিত হয়৷ এসময় সভার সভাপতিত্ব করেন নবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অনাদী বিশ্বাষ,
ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রিপন ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু নিল রতন বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সদস্য দুলাল চন্দ্র ঢালী,কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুলহাস সরদার ও কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল মাতুব্বর এবং সদস্য তপু দে।
এ সময় কালকিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুলহাস সরদার তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দের বুকে ধারণ করে দল করতে ও স্বেচ্ছাসেবক লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্য একহয়ে কাজ করার উপদেশ মূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি জনেতা কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম ভাইয়ের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সভায় সভাপতির বক্তব্য তিনি প্রথমেই স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, তিনি বিভিন্ন উপদেশ মূলক বক্তৃতার মাঝে তার বক্তব্য শেষ করে ও সভার সমাপ্তি ঘোষনা করে,পরিশেষে মহান বিজয় দিবস উপলক্ষে সকলের মাঝে মিষ্টি বিতরণের মতবিনিময় সভার শেষ হয়।