অভয়নগরে মহাকাল মহিলা মাদ্রাসায় পিঠা উৎসব উদযাপিত

Date: 2022-12-13
news-banner


আমিনুর রহমান,অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের  চেঙ্গুটিয়ায় যশোর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত মহিলাদের জন্য ঐতিহ্যবাহি একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদরাসায় শীতকালীন পিঠা উৎসব উদযাপিত হয়েছে।

 আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় মাদরাসা প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক বিভিন্ন ধরণের পিঠা প্রদর্শণ করে। পিঠার মধ্যে ছিল কুলিপিঠা, চিতইপিঠা, বিস্কুটপিঠা,সিমাইপিঠা,গোলাপফুল পিঠা, রসমালাই, দুধ খেজুর, পাটিস্যাপ্টা,মাছপিঠা, কলমপিঠা,তালপিঠা,ডিম পিঠা,গজা পিঠা,শামুক পিঠা,ইত্যাদিসহ প্রায় কুড়ি রকমের।

পিঠা উৎসবটি উপস্থিত দর্শকরা দারুণ আনন্দ উপভোগ করে।পিঠা উৎসব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণি এবং দ্বিতীয় স্থান অধিকার করে  সপ্তম শ্রেনী।এসময় উপস্থিত ছিলেন মাদরাসস পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী হোসেন। 

আরো উপস্থিত ছিলেন সহসুপার আবু তাহের,প্রতিষ্ঠাতা সদস্য তোজাম্মেল হক,অভিভাবক সদস্য মাহফুজুর রহমান, কুদ্দুস গাজী,আব্দুল আলীম,শিক্ষক প্রতিনিধি আমিনুর রহমান, ডালিয়া বুলবুল, শিক্ষক সোলায়মান মোল্যা সহ সকল শিক্ষক কর্মচারী, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

Leave Your Comments