মাহদী আব্দুল্লাহ (ঈশ্বরদী) পাবনা প্রতিনিধি,
ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হামলার শিকার হয়েছেন এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী এবং বিজয় টিভির ক্যামেরাম্যান ও দৈনিক মুক্তখবরের ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ।
কিছুদিন যাবত শোনা যাচ্ছিল, ঈশ্বরদীর বক্তারপুরে এসএমই ল্যাবরেটরিজ লিঃ নামের একটি ইউনানী ওষুধ কোম্পানি নকল ওষুধ তৈরি করছে। সে সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা তালাশের জন্য দুজন সাংবাদিক সেখানে যান এবং কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং ম্যানেজারের উস্কানিতে কোম্পানির লোকজন তাদের উপর হামলা করে। প্রতিষ্ঠানটির মালিক ও ম্যানেজারের নাম এখনো জানতে পারি নাই ।