অভয়নগরে ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date: 2022-12-15
news-banner


আমিনুর রহমান,অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি, শিক্ষকদের সাথে  অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ ই ডিসেম্বর সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমানের সভাপতিত্বে শিক্ষক সেলিম জাভেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, ইউপি সদস্য শেখ ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রহমান,ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, অভিভাবক সদস্য মারুফুল ইসলাম, আব্দুস সালাম,সুধীজন মাহবুবুর রহমান, বাবর আলীসহ এলাকার অভিভাবক ও সুধীজন।
 

Leave Your Comments