ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে এন এম উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বকশীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা,বাংলাদেশ আ'লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা,বকশীগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, , উপজেলা বিএনপি,শিল্প ও বণিক সমিতি, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এন এম হাইস্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮ টায় এন এম হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,বকশীগঞ্জ থানার (ওসি) (তদন্ত) ফয়সাল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, বকশীগঞ্জ উপজেলার সকল মুক্তিযুদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বকশীগঞ্জের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক বৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন
পরিশেষে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লের এবং সাংবাদিকদের পুরস্কার বিতরণ হয়।