তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলা পরিষদ ২নং ওয়ার্ডের (তিতাস) সদস্য দেলোয়ার হোসেন পলাশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে রতন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ কোভিদ হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ ২ নং ওয়ার্ডের (তিতাস) সদস্য দেলোয়ার হোসেন পলাশ। ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ফারুক মিয়া, তিতাস উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ জালাল মিয়া,ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জামাল মিয়া,ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একক প্রার্থী মোঃ রেনু স্বর্ণকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ
এছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।