মেহেদী হাসান তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায়
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৭নং ওয়ার্ডের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃসাজ্জাদ হোসেন সজীব সরকারের অর্থায়নে ও সাধারণ সম্পাদক ইকরাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুক্রবার সারাদিন ব্যাপী চলে, খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের
প্রতিযুগিতা মূলক অনুষ্ঠান।এরপর উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা ও
পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বলরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির যুগ্ম মহাসচিব এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন ভূইয়া ,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূইয়া, মনিরুজ্জামান ভূইয়া,
গিয়াস উদ্দিন,কবি সুমন রায়হান, সহকারী শিক্ষক আলাউদ্দিন,আজিজুল হক সরকার,আয়েশা আক্তার, সাংবাদিক কামরুল হাসান,,ও সাংবাদিক এস এ ডিউক ভূইয়া সরকার,হাফেজ মাওলানা হাসান মাহমুদ বিপ্লবী প্রমূখ এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।