বিরামপুরে আমীরে জামায়াত কে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর জেলা দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল

Date: 2022-12-17
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 
আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুর জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী।

শনিবার  (১৭ ডিসেম্বর) দুপুর ২ টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক  মোড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বিএনপি মোড়ে সমাবেশের মাধ্যমে  এ বিক্ষোভ মিছিল শেষ করেন।

দিনাজপুর জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের নেতৃত্বে মিছিলে  জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান      সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমিরে জামায়াতকে গ্রেফতার করেছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। কিন্তু জুলুম বেশিদিন স্থায়ী হয় না। অচিরেই তীব্র গণআন্দোলনে সরকারকে বিদায় নিতে হবে।

Leave Your Comments