মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর জাতীয় পার্টি উপজেলা শাখার আয়োজনে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।
মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমএ হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঈন উদ্দীনের পরিচালনায় সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ,যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি ফিরোজ শাহ্,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম,জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোনিকা আলম,কৃষক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ রায়, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন বাবু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।