বিনামূল্যে চক্ষু -ডেন্টাল ও রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন উদ্বোধন

Date: 2022-12-19
news-banner



ইয়াছির আরাফাত 
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা বাট্টাজোড় ইউনিয়নে পশ্চিম দত্তেরচর যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু -ডেন্টাল ও রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।

সোমবার ১৯ ডিসেম্বর পশ্চিম দত্তেরচর ঈদগাহ মাঠে পশ্চিম দত্তেরচর যুব সমাজের উদ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই ক্যাম্পেইন।

উক্ত ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আক্তার মাষ্টার, ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের সহ কারী শিক্ষকন মেজবাউল হক তুহিন, শফিকুল মাষ্টার,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,  আলো স্বেচ্ছাসেবী সংগঠনের বাট্টাজোড় ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল রানা প্রমূখ ।

Leave Your Comments