গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হরিপুর ও সাহিত্য পরিষদ হরিপুরকে ৫০,০০০/= টাকা অনুদান প্রদান করেন জনাব , অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন , সাংগাঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা ।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান,এসএম আলমগীর,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ।
সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক মোবারক হোসেন জানান, সংস্কৃতি ও সাহিত্য বিকাশ ঘটাতে সবাইকে ধারাবাহিক ভাবে এগিয়ে আসতে হবে এবং প্রকৃত মুক্তিযুদ্ধসম্পর্কে জানতে হবে তবেই আমার দেশ গড়ার প্রত্যাশার লক্ষ অর্জন হবে।
হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, অবকাঠামো নির্মাণ সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।
আরো উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সদস্য বৃন্দ ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৃন্দ।