নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। নওগাঁ জেলা স্কুল মাঠে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ মো: শহিদুজ্জামান সরকার এমপি।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান-এর সভাপতিত্বে আয়োজিত স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জাকির হোসেন।
সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম এবং নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পরিচালক নুরুন্নাহার খানম।
দুদিন ব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সাহিত্য মেলায় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।