নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সামাজিক ও মানবিক সংগঠন ‘আধাঁরে আলো মানবতার সংগঠন’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় সেখানে এসে শেষ হয়। র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রায়হান আলী।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল ইসলাম চৌধরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের সহকারী অধ্যাপক রবিউল আউয়াল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ যুব প্রশিক্ষণ, উপ-পরিচালক, মুঃ জাবেদ ইকবাল। র্যালী ও আলোচনা সভা শেষে বিনামূল্যে রক্তের গ্রুপিং পরীক্ষা করা হয়।