আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): আজ ২১ ডিসেম্বর, বুধবার রাজধানীর লালবাগ থানাধীন জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২২ শিক্ষা বর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-এর ফলাফল ঘোষণা করা হয়। ৮ ডিসেম্বর নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়ে গত ১৯ ডিসেম্বর, সোমবার সকল শ্রেণির পরীক্ষা শেষ হয়।
প্রধান শিক্ষক শেখ মোসাম্মৎ নাসরিন মাহমুদা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ খ্রিষ্টাব্দের তালিকায় যীশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর খ্রিঃ তারিখ পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। তাই থানা শিক্ষা অফিস কর্তৃক ১৯ ডিসেম্বর পরীক্ষা শেষ হবার পর ২১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশনা ছিল। সে অনুযায়ী মাত্র ১ দিন সময়ের মধ্যে সকল শিক্ষক মিলে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল শীট তৈরী করেছে।
বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করেছে ওয়াজিহা ইবনাত আলিজা। দ্বিতীয় শ্রেণিতে ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে রাইয়ান বিন মামুন। তৃতীয় শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে দোলা আক্তার, শিক্ষাথী সংখ্যা ছিল ৪৬ জন। চতুর্থ শ্রেণিতে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে মাহিয়া ইসলাম এবং পঞ্চম শ্রেণিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে প্রথম স্থান অধিকারীর নাম গৌরী রানী রায়। এ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ জন।
উল্লেখ্য, চলতি বছরের পঞ্চম শ্রেণি সমাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে, যা গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময় পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারন করা হয়। তাই প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতির জন্য বড় দিনের ছুটি ব্যতীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হয়েছে।