সাকিব হাওলাদার ডাসার(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি।
আজ সকাল ১০ ঘটিকার সময় ডাসার উপজেলার নুর মসজিদ মার্কেটে (নতুন হাট) কালকনি ব্লাড ডোনেশন সোসাইটি এর উদ্যেগে ডাসারে গরীব-দুস্থ-অসহায় মানুষের মাঝে প্রায় অর্ধশত শীতবস্ত্র (লেপ) বিতরন করে। উক্ত সংগঠনটি “রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা, রক্ত দিয়ে বাঁচাবো মানবতা” এই স্লোগান নিয়ে প্রায় ২ বছর যাবৎ ডাসার-কালকিনি উপজেলাসহ গৌরনদী উপজেলার ২ টি ইউনিয়নে রক্তের গ্রুপ নির্ণয় সহ ডোনার সর্বরাহ সহ রোগীদের সাহয্য করে আসছে। মানুষকে রক্ত সল্পতা জনিত সমস্যা থেকে সহায়তা দিয়ে আসছে। এছাড়া সংগঠনটি রমজান মাসের সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ইফতার সর্বরাহ, বাল্য বিবাহ রোধে জন সচেতনতা বৃদ্ধি, মাদক বিরোধি কার্যক্রম ইত্যাদি গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলার নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন,তিনি বলেন মানবতার কাজে সকল সেচ্ছাসেবীদের ধন্যবাদ আপনাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই,আপনারা এই সেচ্ছাসেবী কাজের সাথে সাথে সকল খেলাধুলা মূলক প্রতিযোগিতার আয়োজন করবেন,মানুষকে বুঝাবেন রক্তদান কতটা মহৎ কাজ এবং উপকারিতা এছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্ঠা মীর সরোয়ার আল, আসাদুজ্জামান, সরদার মোঃ জহিরুল ইসলাম, কে.এম. ইকবাল মনি, ডাঃ আঞ্জুমান আরা বেগম, ডাঃ মাহাবুব আবির, সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত, সৈয়দ আশরাফুল আলম লাহিদ, আহাদউজ্জামান শুভ, সভাপতি রোমান হোসেন, সাধারন সম্পাদক শাহরিয়ার শামিম ও ভলান্টিয়ার কাজল মৃধা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সহ-সভাপতি পারভেজ সরদার,সহ-প্রচার সাকিব হাওলাদার, সদস্য শরীফ আশিক।