টিম পজিটিভ বাংলাদেশ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন

Date: 2022-12-22
news-banner


সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মধ্যনগর উপজেলায় টেপিরকোনা গ্রামে টিম পজিটিভ বাংলাদেশ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।টিম পজিটিভ বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সার্বিক সহযোগিতায় ০১ জানুয়ারি থেকে টেপিরকোনা গ্রামের মাঠে বিশাল ফুটবল টুনামেন্টের উনুষ্ঠিত হবে।

উক্ত টুনামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক ও টিম পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা জনাব গোলাম রাব্বানী ও মধ্যনগর উপজেলা'র নির্বাহী অফিসার জনাব নাহিদ হাসান খান।আর উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ মধ্যনগর উপজেলার নেতৃবৃন্দ।

Leave Your Comments