বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণা, প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে জনি আক্তার নামে ৩ মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলর আগিয়া ইউনিয়নে কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি কৈলাটি গ্রামের আলকাছ আলীর মেয়ে।
স্থানীয় হাফিজা খাতুন ও ইয়াসমিন আক্তার জানান, নিহত জনির মা শুক্রবার বিকেল ৪ টার দিকে শিশুটিকে তার দৃষ্টি প্রতিবন্ধী শশুরের কূলে রেখে বাড়ির পাশে আমাদের সঙ্গে খলায় ধান উঠানোর জন্য আসেন। পরে খলা থেকে ফিরে শশুরের কূলে শিশুিটিকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলে তার শশুর বলেন তার কাছথেকে কে যেন নিয়ে গেছে।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয়রা শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ চলছে। আশা করি অচিরেই শিশু মৃত্যুর প্রকৃত রহস্য বের হয়ে আসবে।