রংপুর রেঞ্জ ভলিবল খেলা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Date: 2022-12-25
news-banner



মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা পুলিশ লাইন মাঠে রংপুর রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়নশীপ/ ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে নীলফামারী ও কুড়িগ্রাম জেলা পুলিশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব এস এম রশিদুল হক-পিপিএম,(অপারেশনস্) রংপুর রেঞ্জ, রংপুর।  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। 

খেলা শেষে বিজয়ী দল নীলফামারী ও রানারআপ দল কুড়িগ্রাম এর হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক( ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস- বি সার্কেল, হাতিবান্ধা সহ লালমনিরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Leave Your Comments