অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Date: 2022-12-25
news-banner


আমিনুর রহমান,অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের  মধ্যে মেধা বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। এবছরই প্রথম এই মেধা বৃত্তি পরীক্ষা চালু হল।উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি (কেজি) স্কুল বৃত্তির আওতাভুক্ত।  সর্বমোট ৬১ জন পরীক্ষার্থীর ছিল।তার মধ্যে ৫৮ জন উপস্থিত ছিল।  আজ ২৪ শে ডিসেম্বর শনিবার সকাল ১০ টায়  আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের কর্মকর্তা বাপ্পি নন্দী বলেন,ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সান ট্রাস্ট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালক মোঃ মহাসিন রহমান এর পৃষ্ঠপোষকতায় এই মেধাবৃত্তি চালু করা হয়েছে। ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপি মোট ১ শত নাম্বারের পরীক্ষা হয়েছে।১ শত নাম্বারের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২৫, গণিতে ২৫, প্রাথমিক বিজ্ঞানে ১০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১০ এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১০ নাম্বার নির্ধারণ করে মেধা বৃত্তি পরীক্ষা নেয়া হয়েছে। ৫ জনকে ট্যালেণ্টপুলে( প্রতিজনকে এককালীন ২ হাজার টাকা) এবং ১০ জনকে( প্রতি জনকে দেড় হাজার টাকা) সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হবে৷  ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, মেধা বৃত্তি পরীক্ষা একটি ভালো উদ্যোগ।শুধু বাঘুটিয়া  ইউনিয়ন নয় পর্যায়ক্রমে এর আরো বিস্তার ঘটানো হবে। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে আমাদের আগামী প্রজন্মের মেধার বিকাশ ঘটবে এবং সুশৃংখল জাতি উপহার দিব।পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, ইছামতী পল্লীমঙ্গল আদর্শ কলেজের প্রিন্সিপাল এস এম খায়রুল বাশার, শিক্ষক -সাংবাদিক আমিনুর রহমান,  পিপিবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মল্লিক আরাফাত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ।উপস্থিত সকলেই সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা হওয়ায় এবং এমন উদ্যোগের ভুয়শী প্রশংসা করেন।  

Leave Your Comments