কুমিল্লার উত্তর চান্দলায় প্রিয়বালা পাল এর প্রথম স্মরণ তিথি অনুষ্ঠিত

Date: 2022-12-25
news-banner



স্টাফ রিপোর্টার।। গত ২৪ ডিসেম্বর শনিবার কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাধীন উত্তর চান্দলা ডাক্তার বাড়ীর নিবাসী ও কুমিল্লা নগরীর পুলিশ লাইনস্থিত গৌরাঙ্গ হোমিও হলের সত্ত্বাধিকারী প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্র পাল এর গর্ভধারিনী মাতা স্বর্গীয়া প্রিয়বালা পাল এর প্রথম স্মরণ তিথি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে বাৎসরিক শ্রাদ্ধাদি ও মধ্যাহ্নভোজন শেষে রাতে নিমাই সন্ন্যাস। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, শাসনগাছা জিয়া মেডিকেল হলের সত্ত্বাধিকারী অপু দে, জননী মেডিকেল হলের সত্ত্বাধিকারী ডাঃ আশিস কুমার দে, রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের সত্ত্বাধিকারী ডাঃ প্রান্তোষ দত্ত ও মালাই এর সত্ত্বাধিকারী নারায়ণ চন্দ্র সরকার এবং মৃতার পুত্র-পুত্রবধূ, মেয়ে-জামাতা, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অত্র এলাকার প্রায় সহস্রাধিক মানুষ।

Leave Your Comments