২৭ ডিসেম্বর হতে মুরাদনগর দারোরায় ১৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান

Date: 2022-12-26
news-banner


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধিঃ আগামীকাল ২৭ ডিসেম্বর হতে ৪ দিনব্যাপী সার্বজনীন সনাতন সংঘের উদ্যোগে কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোয়ার বিশ্ব শান্তি কল্পে ১৪তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হবে।

তদুপলক্ষে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন এবং ২৮ ডিসেম্বর বুধবার ব্রাহ্ম মুহুর্ত হতে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার অরুণোদয় পূর্ব পর্যন্ত ১৬ প্রহর ব্যাপী (২দিন) শ্রী শ্রী তারকব্রহ্ম মহাহরিনাম সংকীর্তন এবং ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং ৩০ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্ম মুহুর্তে নামযজ্ঞের সমাপন। 

এতে অমৃত হরিনাম সূধা পরিবেশন করবেন- নোয়াখালী হতে আগত জয় রাম সম্প্রদায় ও গৌর নিতাই সম্প্রদায়,  নীলফামারী সোনার গৌর সম্প্রদায়,  কুমিল্লা তারকব্রহ্ম সম্প্রদায়,  গোপালগঞ্জ শ্যামা মা সম্প্রদায় ও পিরোজপুর আদি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়।



Leave Your Comments