চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন দর্শনা পৌরসভার মাননীয় মেয়র মোঃ মতিয়ার রহমান দিল্লীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭-১২-২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ৩.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।
মৃত্যু পরবর্তী কালীন দর্শনা পৌর পরিষদ কর্তৃক ঘোষিত ৩ কর্মদিবস শোক পালন ও গৃহিত সিদ্ধান্ত সমূহঃ
* সকলে কালো ব্যাজ ধারণ করবেন।
* মাইকিং/পত্রের মাধ্যমে শোকবার্তা বিভিন্ন দপ্তরে ও জনসাধারণেকে অবহিত করণ।
* পৌর পরিষদ/কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মেয়র মহোদয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো।
* দর্শনা পৌরসভার প্রত্যেকটি মসজিদে নামাজান্তে কোরআন তেলোয়াত ও দোয়ার অনুষ্ঠান।
* ৩য় দিনে পৌরসভার হলরুমে পৌর পরিষদের উদ্যোগে কোরআন তেলোয়াত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শোক দিবসের সমাপ্তি ঘোষণা।