কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও ১৬০ লিটার দেশীয় ছোলাইমদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে কুলাউড়া থানা পুলিশ অভিয়ান চালিয়ে উপজেলার শরীফপুর ইউনিয়নের অন্তর্গত তিলকপুর চা-বাগান থেকে থেকে মাদক কারবারি প্রেমসুক্ষিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এ সময় আটক প্রেমসুক্ষিয়ার বসতঘর তল্লাসী করে দেশীয় ১৬০ লিটার ছোলাইমদ ও এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মাদক কারবারি প্রেমসুক্ষিয়া বিক্রির জন্য তার ঘরের ভিতর ৪টি প্লাস্টিকের ড্রামে ১৬০ লিটার ছোলাইমদ ও এক কেজি গাঁজা সংরক্ষণ করে রেখেছিল।
আটকের পর মাদক কারবারি সপ্রেমসুক্রিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।