বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম ।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় বিরামপুর উপজেলার রোজ গার্ডেন স্কুলে দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম এর উদ্যেগে গরীব-দুস্থ-অসহায় মানুষের মাঝে প্রায় তিনশত পঞ্চাশ টি শীতবস্ত্র (কম্বল) বিতরন করে।
“শীতার্ত মানুষের পাশে আমরা দিদউফ” এই স্লোগান নিয়ে প্রায় তিনশত পঞ্চাশ জন দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, পাউশগাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ,সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন।
উক্ত সংগঠনটি বিভিন্ন মেডিকেল ক্যাম্প, চক্ষুশিবির, রক্তের গ্রুপ নির্ণয় ,ডোনার সর্বরাহ সহ রোগীদের সাহয্য করে আসছে। এছাড়া সংগঠনটি রমজান মাসের সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ইফতার সর্বরাহ, বাল্য বিবাহ রোধে জন সচেতনতা বৃদ্ধি, মাদক বিরোধি কার্যক্রম ইত্যাদি গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।এই সংগঠনের মূল লক্ষ্যউদ্দেশ্য হলো এই অঞ্চলকে জেলা বাস্তবায়ন করা।
উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, তিনি বলেন মানবতার কাজে সকল সেচ্ছাসেবীদের ধন্যবাদ আপনাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। যারা গরিব, অসহায়, দরিদ্র আছেন আপনারা মন থেকে তাদের জন্য দোয়া কামনা করবেন যাতে তারা সুস্থ থেকে আরো বেশি বেশি মানব সেবা করতে পারেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ডাঃ নুরুল হক ,প্রচার সম্পাদক মানিক চৌধুরী, ক্রিয়া সম্পাদক নূর মোহাম্মদ অন্তর, সাংবাদিক জাকিরুল ইসলাম প্রমুখ।