মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির শিল্প ও পণ্য মেলা বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর শহরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অবস্থান ধর্মঘট পালন করা হয়।
সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ব্যবসায়ী সমিতির বর্তমান সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাবুল পাল, নাজমুল বারী সোহেল, আব্দুল মুক্তাদির জায়েদ, ফরহাদ আহমদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বখশ প্রমুখ।
সভায় আগামী ২ জানুয়ারির মধ্যে দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ করা না হলে ৩ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকানপাট বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।