বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রগ্রাম (পিইজিপি-৪) সাব কম্পোনেট ২.৫ কর্মসূচির " প্রত্যাশা বাংলাদেশ" এর শিক্ষক ও সুপারভাইজার গণের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা বাংলাদেশ এর জেলা নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রাথিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পের "প্রত্যাশা বাংলাদেশ " এর ঝরেপড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে উপস্থিত শিক্ষক ও সুপারভাইজারদের উদ্বুদ্ধ করে বিশেষ অতিথির বক্তব্য করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক পারভেজ আকতার খান, সংগঠনের প্রগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, উপজেলা প্রগ্রাম ম্যানেজার মাহফুজুর রহমান রিপন,বিরামপুর প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন রুমী প্রমুখ।