নজিপুরে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

Date: 2022-12-29
news-banner



সাহিদ হাসান, পত্নীতলা প্রতিনিধি:


কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বাংলাদেশে এখনও শেষ হয়নি উন্মাদনা। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি - ১৯ ব্যাচের এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

খেলার প্রথমার্ধে ০-০ গোলে ম্যাচ ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে খেলায় জয় লাভ করে ব্রাজিল।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সৈকত এন্টার প্রাইজ এর প্রোপাইটার  আল সোহারাব সৈকত । এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান রোমেন।

ব্রাজিল দলের অধিনায়ক আহসান কিবরিয়া বলেন বিশ্বকাপ থেকে হেরে যাওয়ার পর থেকে তারা আমাদের খিস্তি দিতে থাকে সবসময়। সেজন্য আমরা ৪ গোল করে দেখিয়ে দিলাম।

Leave Your Comments