অভয়নগরে মহাকাল মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Date: 2022-12-29
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া বাজারের সন্নিকটে অবস্থিত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা -২০২২ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদরাসা প্রাংগনে মাদরাসার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে শিক্ষক সোলায়মান হোসেনের সঞ্চালনায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মহাকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.ফাইসাল রশিদ,প্রভাষক রেখা রানী সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সুপার আব্দুল হক শিকদার,সাংবাদিক জাকির হোসেন হৃদয়, শিক্ষক আবুল হোসেন, বিদ্যুৎসাহি সদস্য আব্দুল্লাহ বিশ্বাস,সহসুপার আবু তাহের,শিক্ষক ডালিয়া বুলবুল, অভিভাবক জেসমিন আক্তার জোসনা প্রমুখ।এছাড়া ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষকবৃন্দ,অভিভাবক শিক্ষার্থী ও সুধীজন।