বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে উপজেলা যুবলীগের সভাপতির ওএমএস ডিলার ঘরের সামনে থেকে ভ্যানে উঠানো ১০ বস্তা চাল কালোবাজারে বাহিরে বিক্রির উদ্দেশ্য প্রেরণকালে জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) বিকালে বিরামপুর পৌর এলাকা মির্জাপুর কলেজ বাজার এর দায়িত্বরত ওএমএস ডিলার ও উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল এর ঘরের সামনে থেকে ভ্যানে উঠানো ১০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার সময় স্থানীয় জনগণ ওএসএম চাল আটক করে উপজেলা প্রশাসন কে সংবাদ দিলে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও থানার ওসি সুমন কুমার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভ্যানের ১০ বস্তা চাল সহ পৌর এলাকার কলেজ বাজারের চাঁদপুর মহল্লার সাফাতুল্লাহ পুত্র আব্দুল গফফার এর চালের আড়ত থেকে ২৪০কেজি ওএমএস ডিলার ঘরের সামনে থেকে ভ্যানে তোলা ১০ বস্তা চাল অন্যত্রে বিক্রির সময় আনুমানিক ৭শ কেজি ও চাল জব্দ করে।
চালের আড়াৎদার আব্দুল গফফার বলেন, আজ সকালে ২৪০ কেজি চাল ওএমএস এর ডিলার আবু হেনা মোস্তফা কামাল লোকের কাছ থেকে ৪০ টাকা দরে খরিদ করে তার ঘরে নিয়ে আসি। পুলিশ এসে তার চাল জব্দ করে বলেও জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, তদন্ত সাপেক্ষে উক্ত ওএমএস ডিলার এর বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এ ব্যাপারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৭৯৫৫ তারিখ ২৯-১২ ২০২২ ইং ডিলার আবু হেনা মোস্তফা কামাল চাল আত্মসাৎ এর অভিযোগে ৪২০ কেজি চাল বাহিরে বিক্রি প্রেরণকালে জব্দ করা ওই ডিলারের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নিতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে বর্তমান বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।