ভেড়ামারার চরদামুকদিয়া বাইতুল কাবা জামে মসজিদের পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন।

Date: 2022-12-30
news-banner



 মোঃ মন্টু রহমান কুষ্টিয়া ভেড়ামারাঃ ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া বাইতুল কাবা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মসজিদের জমিদাতা, মরহুম আলহাজ্ব ডাঃ শামসুদ্দিন আহমেদের সহধর্মিনী মাহমুদা বেগম।

এ সময় বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, বিটিভি'র সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নান ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুকের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave Your Comments