বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এসএম মাহফুজুর রহমান ডাবলু'র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো দিনাজপুরের বিরামপুরে অসহায়, দুঃস্থ ও শীতার্ত চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩০ডিসেম্বর সকাল ১১টার দিকে পুরাতন বাজার রোজ গার্ডেন স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন, বিরামপুর পৌর মেয়র আককাস আলী।
এসময় জনতা ব্যাংক বিরামপুর শাখার ব্যবস্থাপক দানিজ উদ্দিন মন্ডল, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশীদ, প্রভাষক মশিউর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সমন্বয়ক মাহমুদুল হক মানিক উপস্থিত ছিলেন।