পূর্বধলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

Date: 2022-12-31
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোনা, প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রতন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রতন মিয়া ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের আঙ্গুরাকান্দা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। সে বর্তমানে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের হিরন্নপট্রি গ্রামের বাসিন্দা।

স্থানিয় এলাকাবাসী জানায়, (২৯ ডিসেম্বর)  বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিশোরী তাদের রান্নাঘরে কাজ করছিল। এই সময় তাকে একা পেয়ে রতন মিয়া জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করলে কিশোরী চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে ওই যুবক পালিয়ে যায়। 

এ ঘটনায় (৩০ ডিসেম্বর) শুক্রবার ওই কিশোরীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রতন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave Your Comments