নীলফামারী জেলাতে নতুন বই পেলো ৫লক্ষ ২৩ হাজার শিক্ষার্থী।

Date: 2023-01-01
news-banner


বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।

উৎসব মুখর পরিবেশে সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে নীলফামারীর ৫লক্ষ ২৩হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রবিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মাধ্যমে বই উৎসবের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।


এবছর নতুন কারিকুলামে নতুন বইয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্র্থীদের পাঠদান অনুষ্ঠিত হবে।


তথ্য অনুযায়ী জেলার মাধ্যমিক পর্যায়ে ২লক্ষ ৮৫ হাজার ১০জন শিক্ষার্থী পাবে ২৮ লক্ষ ১১হাজার ১৫৪কপি বই। অপর দিকে প্রাথমিক পর্যায়ে ২লক্ষ ৩৮হাজার ৭১৮শিক্ষার্থী পাবে ১৭লক্ষ ৭৫ হাজার ৬১৯কপি নতুন বই। নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।


অপর এক অনুষ্ঠানে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমূখ। উৎসবটি উপলক্ষ্যে নীলফামারী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়েছে।

Leave Your Comments