বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে অসহায় দরিদ্রদের পুনর্বাসনের লক্ষ্যে দোকান ঘর ও প্রতিবন্ধী বৃদ্ধ এবং শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
২ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউর রহমানের তত্বাবধানে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি অসহায়দের মাঝে এসব বিতরণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু, পৌর মেয়র আক্কাস আলী ,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেস কুন্ড, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য মাহমুদুল হক মানিক, আবু তাহের, আঃ কাফি, মিজানুর রহমান, জাকিরুল ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।