পূর্বধলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

Date: 2023-01-03
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণা, প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় ফেনসিডিলসহ মো. নজরুল ইসলাম খান (৩৫) নামে একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে  উপজেলার রাজ পাড়া গ্রামের মৃত আদম আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চৌরাস্তা চেকপোস্ট চলাকালীন সময় মো. নজরুল ইসলামকে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নজরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments