বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অর্পিতা

Date: 2023-01-04
news-banner



 স্টাফ রিপোর্টার।। নতুন বছরে নতুন বই। সারা দেশের মতো প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্যদিয়ে কুমিল্লায়ও শুরু হয়েছে বই উৎসব। 

গত রোববার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে । নতুন বই পেয়ে খুশি কুমিল্লা নগরীর কালিয়াজুরীস্থিত কুমিল্লা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অষ্টম স্থান অর্জনকারী শিক্ষার্থী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার।

Leave Your Comments