সাকিব হাওলাদার,ডাসার (মাদারীপুর)ঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে নবগঠিত ডাসার উপজেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মাদারীপুর ডাসার উপজেলার নবগঠিত ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দের আয়োজনে সকাল থেকে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।
আজ ৪ঠা জানুয়ারি ১৯৪৮ সালে শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন নিজ হাতে তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সংগঠনের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ডাসার উপজেলা ছাত্রলীগ, বর্ণাঢ্য র্যালী নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে উপজেলা সদর চত্ত্বর এসে শেষ করে,এর পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন ও যুগ্ম আহবায়কগন বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী যুগ্ম আহবায়ক কাজি মাহমুদুল হাসান দোদুল, কাজী বাদল সহ আওয়ামী লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ,কৃকৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সহ-সভাপতি সুজন খান,শরীফ আশিক দপ্তর সম্পাদক সাকিব হাওলাদার অর্থ বিষয়ক সম্পাদক কাজল আহমেদ, সৈয়দ জিহাদ, আসিফ লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করে ডাসার উপজেলা ছাত্রলীগ।