মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বগি।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে নয়টারর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগোরসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়। পরে ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় ও তিনটি বগির জানালার গ্লাস ভেঙে যায় বেশ কয়েকজন আহত হয়।
ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙ্গে যাওয়ার ফলে বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বিভিন্ন বগির দরজা, জানালা, গ্লাস, যাত্রী উঠার সিড়ি ভেঙ্গে যায়।
এগারোসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরবে স্টেশনে পৌচ্ছায় তখন ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময়ে জোরে একটি শব্দ হয় পরে দেখি ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় তিন বগির দরজা জানালা, ফ্লোর ভেঙ্গে যায়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো.নুর নব্বী জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে পুর্নরায় চালু করা হবে তিনি জানান।