ইঞ্জিনিয়ার মাসুমের নেতৃত্বে কর্মী সম্মেলন পরিনত হলো জনসমুদ্রে

Date: 2023-01-07
news-banner


মাজহারুল ইসলাম,(নারায়ণগঞ্জ) সোনারগাঁঃ 

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি গ্রহনযোগ্য এবং জনস্রোত নিয়ে কর্মী সম্মেলন করে রেকর্ড করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। একটি ইউনিয়ন কর্মী সম্মেলন আজ জনসমুদ্রে পরিনত হয়েছে যা পূর্বে সোনারগাঁ উপজেলা সম্মেলনেও দেখা যায়নি। তিনি বলেন, সোনারগাঁয়ে আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আজ এই সম্মেলনের মধ্যদিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ডাঃ মোঃ আতিক উল্লাহ। 

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী এডভোকেট নুর জাহান, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাবেক জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকাদার সিপলু, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু ও কামাল হোসেন প্রমূখ।

Leave Your Comments