জমির ন্যায্য মূল্যে না পেলে জীবন দিবো তবু জমি দিব না

Date: 2023-01-07
news-banner


মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ জেলার ডোমারে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মানের জন্য ভূমি অধিগ্রহনে জমির নায্য মূল্য না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী  ১১টি কৃষক পরিবার।

 তাদের দাবী জমির নায্য দাম না পেলে জীবন দিবো তবু জমি দিবো না। শনিবার(৭ জানুয়ারী) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে  ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুল জব্বার।

সংবাদ সম্মেলনে জানানো হয়,ডোমার উপজেলার বড়রাউতা মৌজার ডোমার-পঞ্চগড় হাইওয়ে সড়কের পাশে ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন জমিতে পাওয়ার গ্রীড উপকেন্দ্র নির্মানের জন্য ৪.৯৭ একর জমি অধিগ্রহনের জন্য ৪ ধারা নোটিশ প্রদান করা হলে আমরা ১১টি পরিবার গত ১৭/১০/২১ ইং তারিখে আপত্তি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাই এবং শুনানিতে অংশগ্রহন করি।

 তারা বলেন, যে সব জমি অধিগ্রহন করা হবে সে সব জমির বর্তমান বাজার মূল্যে শতক প্রতি দুই লক্ষ টাকা করে হলেও আমাদের জমির শতক ১২ হাজার টাকা করে দেওয়ার জন্য ৮ ধারা নোটিশ জারী করা হয়। উক্ত এলাকার সর্বোচ্চ দলিলের মুল্য শতক প্রতি ১ লক্ষ ৬১ হাজার টাকা রেজিষ্ট্রি করা হলেও আমাদের জমির ন্যায্য দাম না দিয়ে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা বিভাগীয় কমিশনারের শুনানিতেও অংশগ্রহন করে জমির বর্তমান মুল্য তুলে ধরলেও আমাদের দাবী মানা হয়নি। এ নিয়ে আমরা বিভিন্ন দফতর ও সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করি। 

জমির নায্য মুল্য না পেলে এই ১১টি কৃষক পরিবার মাঠে মারা পরবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা আরো জানান, জমির প্রকৃত মুল্য না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এবং কোন অবস্থাতেই জমি হস্তান্তর করবোনা। প্রয়োজনে জীবন দিবো তবু জমি দিবো না।

Leave Your Comments