সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলছেন,আওয়ামী লীগের মূল শক্তি ওয়ার্ড। ওয়ার্ডের সংগঠনিক কার্যক্রম যত শক্তিশালী হবে আওয়ামী লীগ দল ততোশক্তিশালী হবে।
কারণ ওয়ার্ড থেকে তৃর্ণমূল নেতা কর্মী তৈরি হয়। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই রাজপথে নামে।
তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারলে দলে ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি হবে না। সংগঠনকে শক্তিশালী করতে আমাদের সকলকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। আন্দোলন-সংগ্রাম যে কোনো দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম করছেন। তৃণমূলের আপনারাই জননেত্রী শেখ হাসিনার মূল শক্তি। সরকার যে সকল উন্নয়নমূলক কাজ ও জনগণের বিভিন্ন সেবা নিশ্চিত করছে, সে সকল সেবা ও উন্নয়নমূলক কাজ গুলো আপনারাই তৃণমূলে পৌঁছে দিবেন। দলকে সুসংগঠিত করে উন্নয়নমূলক কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে জনগণকে সেবা দিতে চাচ্ছেন, আপনারা যদি সক্রিয়ভাবে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন তাহলে জনগণের শতভাগ সেবা নিশ্চিত হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, সারা বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে তিনি একটি স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও গৌরবের অর্জনগুলো জনগণের মাঝে প্রচার করতে হবে।
মন্ত্রী ইমরান আরো বলেন, দলে নবাগতরা এলেও পুরোনোদের প্রাধান্য দিতে হবে। খারাপ লোকদের এনে দল ভারী করার দরকার নেই। দলীয় লোকজন ছাড়া ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। যারা পদের জন্য লড়াই করে তারা বাস্তবে দলের ও সংগঠনের জন্য লড়াই করে না, দলীয় সুবিধা ভোগ করতে লড়াই করে। তাই আমার অমুক তোমার অমুক দিয়ে দল গঠন নয়।প্রকৃত ত্যাগী কর্মী দিয়ে দল গঠন করবেন। তাহলে দলে ভাঙ্গনের সৃষ্টি হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ চরম উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান এ-সব কথা বলেন।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজমান আলী।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির প্রধান ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মদরিছ আলী শিকদার, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন,আহবায়ক কমিটির সদস্য বিধান চন্দ, সোহান দে, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হেলাল উদ্দিন, জেলা যুবলীগ নেতা এম, মহিউদ্দিন মহি, আলাজুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, গোয়াইনঘাট ছাত্র লীগের সহসভাপতি তমিজুর রহমান প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন ও দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালিক।
এর আগে সকাল ৯ টা থেকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি যথাক্রমে মুসলিম নগর-নলজুরি রাস্তার শান্তিনগর খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্থর, আসামপাড়া-সাংকিভাঙ্গ রাস্তায় সালাম মুরব্বির বাড়ির সামনে পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্থর, পিরিজপুর- সোনারহাট -মনরতল রাস্তায় উনাইখালের ভাঙ্গায় ব্রিজের ভিত্তিপ্রস্থর করেন।
এছাড়াও মন্ত্রী পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিকেলে গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার বঙ্গবীর, তোয়াকুল ও পর্বতপুরে ৩ ব্রিজের ভিত্তিপ্রস্থর করেন। মানাউরা-বালিদার খালের উপর পিআইও ভিত্তিপ্রস্থর করেন।