বাহাদুরাবাদ টু বালাসী ঘাটে অনিয়ম; শর্ত মানছে না ইজারাদার,যাত্রী হয়রানী চরমে

Date: 2023-01-07
news-banner



ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:

বাহাদুরাবাদ টু বালাসী নৌ পথে অপরিকল্পিত ড্রেজিংয়ে নাব্যতা সংকট, বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমোদিত লঞ্চ মালিকের সাথে ঘাট ইজারা মালিকদের বৈরীভাবসহ ঘাট ইজারা ব্যবস্থাপনায় নানান অনিয়মে এই নৌ রুটে লঞ্চ মালিক সহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, বাহাদুরাবাদ টু বালাসী ফেরিঘাটে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্তেরর কোন তোয়াক্কা না করে ঘাট ইজারা মালিকরা নিজের মনগড়া ভাবে নৌ ঘাট পরিচালনা করছে। ঘাট ইজারাদাররা বেশি লাভের জন্য প্রতিনিয়ত লঞ্চ বসিয়ে রেখে ঝুঁকিতে অবৈধ নৌকায় যাত্রী পারাপার করছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী সাধারন। লঞ্চের টিকিট কেটে তারা লঞ্চে উঠতে না পেয়ে নৌকায় উঠতে হয়। প্রশাসনের হস্তক্ষেপ কামনা কে নৌ পথে সিন্ডিকেট ও হয়রানী থেকে মুক্তি চায় যাত্রী সাধারণ। 

এছাড়াও যাত্রীদের অভিযোগ সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং করেও কোন লাভ হচ্ছে না।

অপরিকল্পিত ভাবে নদী ড্রেজিং করায় নদীর শুকিয়ে  দ্রুত নাব্যতা সংকটে পড়ছে। চর জেগেছে ফেরিঘাট এলাকায়। ফলে ঘাট মালিকের সিন্ডিকেটসহ ফেরিঘাট পার হতে যাত্রীদের লঞ্চ, নৌকা ও ঘোড়া গাড়ি সহ ৩/৪ স্থানে পারাপারের দফায় দফয় টাকা গুনতে হচ্ছে। সরকারের নিকট নৌ পথে দূর্ভোগ কমাতে ট্যানেল নির্মাণের দাবীও জানান যাত্রীদের। 

এদিকে ঘাট ইজারা শর্ত মানছেনা ইজারাদারা। নিয়মানুযায়ী যাত্রী প্রতি ৬টাকা ও লঞ্চ ঘাটের প্রতি লঞ্চ টিপের জন্য ৬০০টাকা নেওয়ার কথা থাকলেও এসব নিয়মের কোন তোয়াক্কা করছেনা ঘাট ইজারাদার। ঘাট ইজারাদারের লোকজন সব টিকিটের টাকাই রেখে দিচ্ছে। লঞ্চ পরিচালক মিজানুর রহমান মিজান জানান, প্রতি টিকিটের ২৫০টাকার মধ্যে ৫০টাকা দিলেও ইজারাদার ১৫০টাকা করে দাবী করছে। ঘাট ইজারা মালিকের অনৈতিক দাবী টাকা না দিলে  টিকেটর সব টাকাই রেখে দেয় এবং লঞ্চের অনেক যাত্রী তারা কৌশলে ফেরিঘাট থেকে নৌকায় উঠিয়ে যাত্রী পারাপার করছে।

এব্যাপারের বালাসী ঘাটে বিআইডব্লিটি এর প্রতিনিধি বার্দিং সারেং মোদাব্বের জানান, নদীর নাব্যতা দ্রুত পরিবর্তন হওয়ায় অনেক সময় যাত্রীরা নৌকায় পারাপার হয়। আর যারা  ড্রেজিং এর অনিয়মের কথা বলে তারা কিছু না বুঝেই বলে। সঠিক ভাবেই যেখানে প্রয়োজন সেখানেই নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং করা হয়।

বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ বাহাদুরাবাদ টু বালাসী নৌ রুটে ইজারাদারের অনিয়মসহ যাত্রী ভোগান্তী রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এটাই প্রত্যাশা লঞ্চ মালিক ও যাত্রী সাধারণের।

Leave Your Comments