সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন রুস্তমপুর ইউনিয়ন পাবলিক লাইব্রেরী। নবনির্মিত ভবনের নির্নাণ কাজ শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউপি উন্নয়ন সহায়তা তহবিল হতে ৪,৪০,০০ হাজার টাকা (ভ্যাট ও আয়কর সহ) বরাদ্দে ২০২১-২২ অর্থবছরে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে মেসার্স হাফিজ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করেছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব জানান, বইয়ের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আলোকিত মানব সমাজ গঠনের বিভিন্ন পর্যায়ে গ্রন্থাগার স্থাপনের বিষয়ে বর্তমান সরকার বিশেষ গুরুত্বাপরোপ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণীর মানুষের প্রতি প্রিয়জনকে বই উপহার দিন- এ মর্মে উদাত্ত আহবান জানিয়েছেন। তারই প্রেক্ষিতে রুস্তমপুর ইউনিয়নে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন রুস্তমপুর ইউনিয়ন পাবলিক লাইব্রেরী। তিনি বলেন, ভবনটির নির্মাণ কাজ শেষ এখন শুধু উদ্বোধন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান মহোদয় সুবিধা জনক সময়ে এসে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করবেন। তিনি বলেন, এলাকার শিক্ষিত যুবসমাজ বেকার সময় না কাটিয়ে
পাবলিক লাইব্রেরীতে এসে বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে সময় কাটাতে পারবে । এতে শিক্ষিত যুব সমাজের কিছু শেখা হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে। লাইব্রেরি হচ্ছে একপ্রকার মনের আনন্দের খোরাক ।
এখানে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্য চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পাবে। নিজের শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ হবে।