আব্দুল্লাহ আল মামুন: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে মো. আব্দুল জলিল (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ জানুয়ারি (সোমবার) র্যাব-১০ এর একটি আভিযানিক দল কামরাঙ্গীরচর থানাধীন সেকশন বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আব্দুল জলিলকে ১ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আব্দুল জলিল একজন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবত বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।