গোলাম রব্বানী
হরিপুর , (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩নং বকুয়া ইউনিয়নের গত ২৮ শে ডিসেম্বর ভয়াবহ অগ্নি কান্ডে ৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, ঢেউ টিন ও চেক বিতরণ করেন, জনাব মোঃ মাহবুবুর রহমান জেলা প্রশাসক ঠাকুরগাঁও।
হরিপুর উপজেলায় উপস্থিত হয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোনাজাত শেষে তিনি বলেন, বৈদ্যুতিক বাতি দিয়ে অগ্নি কান্ডে তেমন করার কিছু থাকে না, তবে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। হরিপুর থানায় পরিদর্শনে প্যারেড সালাম গ্রহণ ও আইন শৃঙ্খলা হরিপুর মহিলা কলেজ পরিদর্শন ও, সরকারি বিভিন্ন অফিসের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এ কে এম শরিফুল হক,জনাব মোঃ তাজুল ইসলাম,ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর থানা।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, সহ-সভাপতি হরিপুর উপজেলা আওয়ামীলীগ,এস এম আলমগীর, সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা আওয়ামী লীগ।সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি।
জনাব মোঃ আবু তাহের চেয়ারম্যান ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ শাহাজাহান সরকার চেয়ারম্যান ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ ।
আরও ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।