অভয়নগরের ভাটপাড়ায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টে প্রেমবাগ সোনালী স্বপ্ন চ্যাম্পিয়ন
Date: 2023-01-10
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ভাটপাড়া সুর্যতরুন সংঘ কর্তৃক আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ জানুয়ারি সাড়ে ৩ টায় ভাটপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রেমবাগ সোনালী স্বপ্ন ফুটবল একাদশ বনাম শংকরপাশা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।খেলায় প্রেমবাগ সোনালী স্বপ্ন ফুটবল একাদশ (২-১) গোলে শংকরপাশা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলার ৩ মিনিটের মাথায় শংকরপাশা ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল আচমকা গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় প্রেমবাগের সোনালী স্বপ্ন ফুটবল একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় শরিফুল একটি গোল করে খেলায় (১-১) গোলে সমতা ফিরিয়ে আনে।তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলার ২৪ মিনিটের মাথায় আবারও শরিফুল গোল করে দলকে (২-১) গোলে শেষ বাঁশি বাজা পর্যন্ত এগিয়ে রাখে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হয় প্রেমবাগ সোনালী স্বপ্ন ফুটবল একাদশের গোলকিপার শাকিল।খেলাটি পরিচালনা করেন ইব্রাহিম হোসেন, ফয়সাল ও মিঠুন।
খেলা শেষে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ রবিউল হাসান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নাজমুল হক খোকন,অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ইন্সপেক্টর সামসুজ্জোহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।