বিরামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা নারীর মৃত্যু

Date: 2023-01-11
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মৌ পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক এসে মরদেহটি উদ্ধার করেন।

সকালে ঘন কুয়াশা ছিল। রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে রেলের কর্মচারী মানিককে খবর দেন স্থানীয়রা। পরে মানিক পার্বতীপুর রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

জানাতে চাইলে পার্বতীপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রেলের কর্মচারী মানিকের দেওয়া তথ্য মতে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো একসময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

Leave Your Comments