কোয়রকান্দিতে কালীপূজা, লোকনাথ মেলা ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

Date: 2023-01-11
news-banner



স্টাফ রিপোর্টার।। গত ৭ জানুয়ারি শনিবার হতে যথাক্রমে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন সুলতানাবাদ ইউনিয়নস্থিত কোয়রকান্দি সার্বজনীন রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শীতলাপূজা, শ্রী শ্রী রক্ষাকালী পূজা, শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণোৎসব ও মেলা এবং শ্রী শ্রী রাধা-কৃষ্ণ  মন্দির প্রাঙ্গণে দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী  শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
 
তদুপলক্ষে গত ৭ জানুয়ারি শনিবার কোয়রকান্দি সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শীতলা পূজা শেষে রাত ১২:০১ ঘটিকায় শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা এবং ৮ জানুয়ারি রবিবার সকাল ১০টায় কোয়রকান্দি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গণে ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মৃতি তর্পণোৎসব ও মেলা শেষে বিকেল ৫ টায় আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

এরপর সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে রাত ৯ টায় প্রয়াত সুভাষ মাষ্টার বাড়ীতে স্থাপিত অস্থায়ী শ্রী শ্রী রাধা-কৃষ্ণ  মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবত গীতা পাঠান্তে শুভ অধিবাস কীর্তন,  মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন এবং ৯ জানুয়ারি সোমবার অরুণোদয় হতে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এবং পঞ্চমদিন ১১ জানুয়ারি বুধবার শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা কীর্তন এবং দুপুর ১২টায় শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও ভোগারতি কীর্তন শেষে উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

 সবশেষে নগর কীর্তন,  কুঞ্জভঙ্গ, জলকেলি ও মোহন্ত বিদায়। এতে নামসূধা পরিবেশন করবেন- বরিশাল হতে আগত শ্রী শ্রী বৃন্দাজি সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী ব্রজগোপি সম্প্রদায়, নীলফামারী শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী মা বিজয় লক্ষ্মী সম্প্রদায়, সাতক্ষীরা শ্রী শ্রী ব্রজ সখী সম্প্রদায় ও শ্রী শ্রী কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ।


Leave Your Comments