বিরামপুর( দিনাজপুর ) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে মটরসাইকেল ও বাইসাইকেলের সংর্ঘষে আঃ জলিল (৫৫) নামের বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
এঘটনায় মটরসাইকেল চালক সুমন কুমার রায় গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বিরামপুর-নবাবগঞ্জ সড়কে নাওভাঙ্গা ব্রীজের নিকট গরীব পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার সন্ধ্যায় আব্দুল জলিল আত্মীয়র বাড়িতে বাইসাইকেল যোগে নবাবগঞ্জ উপজেলার গরিব পাড়ার গ্রামে যাওয়ার পথে নাওভাঙ্গা ব্রীজের নিকট গরিব পাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতি ছুটে আসা মটরসাইকেল আরোহী সুমন কুমার রায় পীরগঞ্জ থেকে বিরামপুর আসার পথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল সহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের দুজনকে অশাঙ্ক জনক অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করে।
নিহত আব্দুল জলিল বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের উত্তর ভগবতীপুর গ্রামের মৃত ছোবহান এর ছেলে।
অন্যদিকে দিকে মোটরসাইকেলের চালক এর অবস্থা আশঙ্কা জনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয় বলেও জানা যায়। আহত সুমন কুমার রায়ের বাড়ি পীরগঞ্জ উপজেলার ঠাকর লক্ষীকোল গ্রামের সমর রায় এর ছেলে।
মৃত আব্দুল জলিলের পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় প্রাথমিক সুরাতহাল রিপোর্টের পর বিরামপুর থানা পুলিশ পরিবারের কাছে লাশটি হস্তান্তর করছেন বলে বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান।
দুর্ঘটনার বিষয়টি নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ও নিশ্চিত করছেন।